ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
‘জুলাই চার্টার’ দ্রুত গ্রহণে আশাবাদী প্রধান উপদেষ্টা
জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দেশের রাজনৈতিক দলগুলোর মিটিং শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মিটিংয়ের শুরুতেই প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন যে, ‘জুলাই চার্টার’ খুব শিগগিরই গৃহীত হবে।
সোমবার (২ জুন) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির সামনে প্রেস সচিব সাংবাদিকদের এসব কথা বলেন। তখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক চলছিল।
তিনি বলেন, বৈঠকে রাজনৈতিক দলের যারা আছেন সবাই কথা বলবেন। ২৮টি রাজনৈতিক দলের অলমোস্ট সবাই এসেছেন।
প্রেস সচিব জানান, তার জানা মতে চলতি সপ্তাহে আরও একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তিনি বলেন, এটি এমনও হতে পারে যে একাধিক রাজনৈতিক দলের নেতাদের একসঙ্গে বসিয়ে আলোচনা করা হবে। আগে যেভাবে পৃথকভাবে প্রতিটি রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে, এবার সম্ভবত বিভিন্ন দলের একজন করে প্রতিনিধি নিয়ে একসঙ্গে আলোচনা হবে।
শফিকুল আলম বলেন, রাজনৈতিক দলগুলোর উদ্দেশে প্রধান উপদেষ্টা চার মিনিটের একটি বক্তব্য দিয়েছেন। তিনি প্রথম পর্বের বৈঠকের সমাপ্তি ঘোষণা করেছেন এবং দ্বিতীয় পর্বের সূচনা করেছেন। সেইসঙ্গে বৈঠকে অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান। তিনি এটিকে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ ইভেন্ট হিসেবে উল্লেখ করেন।
প্রেস সচিব আরও বলেন, যে সব রাজনৈতিক দল এই সংলাপে অংশ নিচ্ছেন, তারা ‘জুলাই অভ্যুত্থান’-এর পর একটি নতুন বাংলাদেশ গঠনের প্রতিশ্রুতির আলোকে কাজ করছেন। যেসব ইস্যুতে দলগুলোর মধ্যে মতবিরোধ রয়েছে, এখন থেকে সেসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই গভীর আলোচনা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী