ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
১১০ মার্কিন পণ্যে থাকছে না কোনো আমদানি শুল্ক
বাংলাদেশ আমদানি পণ্যের শুল্ক ও করহার ধাপে ধাপে কমিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে সরকার ১১০টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণভাবে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই তথ্য জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
অর্থ উপদেষ্টা জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সংলাপের প্রস্তুতির জন্য ১১০টি পণ্যের আমদানি শুল্ক পুরোপুরি তুলে নেওয়া হবে, ৬৫টি পণ্যের শুল্ক কমানো হবে, ৯টি পণ্যের সম্পূরক শুল্ক বাতিল এবং ৪৪২টি পণ্যের সম্পূরক শুল্ক হ্রাসের প্রস্তাব রয়েছে।
২০২৫-২৬ অর্থবছরের জন্য মোট বাজেট প্রস্তাব ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা, যা দেশের জিডিপির ১২.৭ শতাংশ। এর মধ্যে পরিচালনা ও অন্যান্য খাতে বরাদ্দ করা হয়েছে ৫৬০ হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ২৩০ হাজার কোটি টাকা।
সরকার আগামী অর্থবছরে মোট রাজস্ব আয় ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে, যা জিডিপির ৯ শতাংশ। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড থেকে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫হাজার কোটি টাকা রাজস্ব সংগ্রহের পরিকল্পনা রয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ