ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
ফসলের জলবায়ু উপযোগী নতুন ৭ জাত উদ্ভাবন
বাংলাদেশ পরমাণু কৃষি ইনস্টিটিউটের (বিনা) বিজ্ঞানীরা গবেষণার মাধ্যমে ৭টি নতুন ফসলের জাত উদ্ভাবন করেছেন। একইসঙ্গে দেশের ভৌগোলিক ও জলবায়ু উপযোগী আরও ৪টি ধানের জাত উদ্ভাবনের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষি বিজ্ঞানীরা।
সোমবার (২ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পাশে বিনার সম্মেলন কক্ষে আয়োজিত দিনব্যাপী এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়।
নতুন উদ্ভাবিত ফসলের জাতগুলোর মধ্যে রয়েছে: উপকারী ফল সফেদা, বিনা সরিষা-১২, বিনা তিল-৫ ও ৬, বিনা কালোজিরা-১, বিনা মসুরি-৫ এবং বিনা খেসারি-৩।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ‘বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ’ প্রকল্পের পরিচালক ড. মো. মাহবুবুল আলম তরফদার। তিনি জানান, উদ্ভাবিত এই জাতগুলোর চাষাবাদ কৃষকদের কাছে পৌঁছে দিতে বিনার উপকেন্দ্রগুলোর মাধ্যমে কাজ চলছে। পাশাপাশি, ৪টি নতুন ধানের জাত উদ্ভাবন প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই কৃষকের জন্য তা উন্মুক্ত করা হবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন উপ-প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আশিকুর রহমান। ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবু জুবায়ের হোসেন বাবলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিনার মহাপরিচালক ড. মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিনার পরিচালক (প্রশিক্ষণ ও পরিকল্পনা) ড. মো. শরিফুল হক ভূঞা, পরিচালক (গবেষণা) ড. মো. হোসেন আলী, পরিচালক (প্রশাসন ও সাপোর্ট সার্ভিস) ড. মো. আজিজুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু এবং বিনার পরিচালনা পর্ষদের সদস্য মো. শফিকুল আলম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ