ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
নোবেলসহ ১০ আন্তর্জাতিক পুরস্কারে কর ছাড়
নোবেলসহ ১০টি আন্তর্জাতিক পুরস্কারের অর্থ করমুক্ত করার উদ্যোগ নিচ্ছে সরকার। একইসঙ্গে বিদেশি কোনো রাষ্ট্র থেকে পাওয়া পুরস্কারও করের আওতার বাইরে রাখার প্রস্তাব করা হয়েছে।
সোমবার (২ জুন) বিকেলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বিটিভি এবং অন্যান্য টিভি ও রেডিও চ্যানেলে একযোগে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বাজেট প্রস্তাবনায় এই তথ্য উঠে এসেছে।
যে পুরস্কারগুলোকে করমুক্ত সুবিধার আওতায় আনা হচ্ছে, সেগুলো হলো— নোবেল পুরস্কার, র্যামন ম্যাগসেসে, বুকার, পুলিৎজার, সিমন বলিভার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার), গ্র্যামি, এমি, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড।
বর্তমানে প্রচলিত আয়কর আইনে বিদেশ থেকে বৈধ পথে পাঠানো আয় করমুক্ত হলেও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্তির ক্ষেত্রে আইনটি পরিষ্কার নয়। ফলে, কেউ যদি দেশে থেকেই এই পুরস্কার পান, তবে সেটি করযোগ্য হয়ে পড়ে। এবার আইন সংশোধনের মাধ্যমে সেই অস্পষ্টতা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে দেশে থেকে কেউ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেও তার প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা, যা চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ৭ হাজার কোটি টাকা কম। এটি দেশের ইতিহাসে প্রথমবারের মতো বাজেটের আকার হ্রাসের উদাহরণ।
সংসদ না থাকায় এবার বাজেটের ওপর কোনো সংসদীয় বিতর্ক হবে না। বরং বাজেট ঘোষণার পর নাগরিকদের কাছ থেকে মতামত নিয়ে তা চূড়ান্ত করা হবে। পরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী