ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
ব্যর্থ কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ বিষয়ে বিএসইসির নতুন নির্দেশনা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ‘জেড’ ক্যাটাগরির কোম্পানি এবং যেসব কোম্পানিতে উদ্যোক্তা-পরিচালকদের সম্মিলিত শেয়ার ধারণ ৩০ শতাংশের নিচে, সেসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তবে এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে অস্পষ্টতা দেখা দেওয়ায়, আজ রবিবার (০১ জুন, ২০২৫) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিশনের সিদ্ধান্তটি বিশ্লেষণ করে স্পষ্ট করা হয়েছে।
বিএসইসির মূল সিদ্ধান্ত
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, গত ২৭ মে অনুষ্ঠিত বিএসইসির ৯৫৭তম কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, "শেয়ারবাজারে তালিকাভুক্ত জেড ক্যাটাগরির কোম্পানিসমূহ এবং যেসকল কোম্পানিতে স্পন্সর ও ডিরেক্টরদের যৌথভাবে ৩০ শতাংশের নিচে শেয়ার হোল্ডিং বিদ্যমান সেসকল কোম্পানি ‘কর্পোরেট গভার্নেন্স কোড, ২০১৮’ পরিপালন করে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবে।
বিধান অনুযায়ী, কোম্পানির নমিনেশন ও রেমুনারেশন কমিটি (NRC) স্বতন্ত্র পরিচালকের 'ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া' (যোগ্যতা ও উপযুক্ততা মানদণ্ড) বিবেচনা করে কোম্পানির বোর্ড অব ডিরেক্টরস (Board of Directors) বরাবর নিয়োগের সুপারিশ পেশ করবে। এরপর কোম্পানি সংশ্লিষ্ট স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য উপযুক্ত কর্তৃপক্ষ (বিএসইসি এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক) এর সম্মতির জন্য আবেদন প্রেরণ করবে।
কর্তৃপক্ষের সম্মতি সাপেক্ষে কোম্পানির বোর্ড অব ডিরেক্টরসই স্বতন্ত্র পরিচালক নিয়োগ করবে। পরবর্তীতে, সাধারণ শেয়ারহোল্ডারদের বার্ষিক সাধারণ সভায় (AGM) এই স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন গ্রহণ করতে হবে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল