ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
মার্কেট মুভারে মৌলভিত্তির দুই তারকা কোম্পানি
শেয়ারবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরতে শুরু করার ইঙ্গিত মিলছে সাম্প্রতিক লেনদেন চিত্রে। আজ মঙ্গলবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ব্যাংক খাতের দুই মৌলভিত্তি-সম্পন্ন কোম্পানি—সিটি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংক (ইবিএল)। চলতি বছরে প্রথমবারের মতো কোম্পানি দুটির শেয়ারে আজ রেকর্ড পরিমাণ লেনদেন হয়েছে।
লেনদেনে দ্বিতীয় সিটি ব্যাংক
বাজারে আজ সবচেয়ে বেশি নজর কেড়েছে সিটি ব্যাংক। আজ কোম্পানিটির শেয়ার দর তেমন বেশি না বাড়লেও লেনদেন ছিল নজরকাড়া। আজ কোম্পানিটির মোট ৯৩ লাখ ১৭ হাজার ১৯৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য দাঁড়িয়েছে ২০ কোটি ৭৯ লাখ টাকা। এটি চলতি বছরের মধ্যে সিটি ব্যাংকের সর্বোচ্চ লেনদেন। ডিএসই’র লেনদেন তালিকায় কোম্পানিটি আজ দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে।
লেনদেনে নবম ইস্টার্ন ব্যাংক
অন্যদিকে, দীর্ঘদিন স্থির থাকার পর আজ চাঙ্গাভাব দেখিয়েছে ইস্টার্ন ব্যাংকের শেয়ারও। আজ কোম্পানিটির ৪৯ লাখ ৪১ হাজার ৮০২টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ১২ কোটি ৩৩ লাখ টাকা। এটি কোম্পানিটির চলতি বছরের সর্বোচ্চ লেনদেন। ডিএসই’র তালিকায় ইস্টার্ন ব্যাংক ছিল আজ নবম অবস্থানে।
দুই মৌলভিত্তি সম্পন্ন ব্যাংকের এমন রেকর্ড লেনদেন বাজারে আস্থা ফেরার স্পষ্ট ইঙ্গিত বলেই মনে করছেন বাজার বিশ্লেষকরা। তারা বলছেন, দীর্ঘ সময় পরে এই ধরনের কোম্পানিতে উচ্চ লেনদেন মানে বিনিয়োগকারীরা এখন গুজব বা অনির্ভরযোগ্য কোম্পানি থেকে বেরিয়ে মৌলভিত্তির দিকেই ঝুঁকছেন।
আজ সিটি ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৮০ পয়সা বা ৩.৬৯ শতাংশ। অন্যদিকে, ইস্টার্ন ব্যাংকের দর বেড়েছে ৩০ পয়সা বা ১.২১ শতাংশ।
সিটি ব্যাংক সর্বশেষ ৩১ ডিসেম্বর, ২০২৪ অর্থবছরের জন্য ডিভিডেন্ড দিয়েছে ১২.৫০ শতাংশ ক্যাশ ও ১২.৫০ শতাংশ স্টক। আর ইস্টার্ন ব্যাংক ডিভিডেন্ড দিয়েছে ১৭.৫০ শতাংশ ক্যাশ ও ১৭.৫০ শতাংশ স্টক।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)