ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ডিসেম্বরে এসেছে ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স
ডুয়া নিউজ: বাংলাদেশে গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ পরিমাণ রেমিট্যান্স বা প্রবাসী আয় গত বছরের ডিসেম্বর মাসে এসেছে। ওই মাসে রেমিট্যান্সের পরিমাণ ছিল ২.৬৪ বিলিয়ন ডলার, যা দেশের মুদ্রায় ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। উল্লেখ্য, প্রতি ডলার ১২০ টাকা হিসেবে এই হিসাব করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বর মাসে দেশে প্রাপ্ত রেমিট্যান্সের পরিমাণ ২৬৩ কোটি ৯০ লাখ ডলার, যা গত বছরের একই সময়ে ছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।
এর আগে, ২০২০ সালের জুলাইয়ে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ছিল ২৫৯ কোটি ৮২ লাখ ডলার, যা সেই সময়ে গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।
গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর, জুলাইয়ে প্রবাসী আয় প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার ছিল, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম।
তবে, অন্তর্বর্তী সরকার গঠনের পর পরিস্থিতি উন্নতি হতে শুরু করে। আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বর মাসে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার, অক্টোবরে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার ডলার এবং নভেম্বরে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স দেশে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ