ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
সপ্তাহের ব্লক মার্কেটে ‘এ’ ক্যাটাগরি শেয়ারের দাপট
বিদায়ী সপ্তাহে (২৪-২৯ মে) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে দাপট দেখিয়েছে ‘এ’ ক্যাটাগরির শেয়ার। আলোচ্য সপ্তাহে ব্লক মার্কেটে লেনদেন হওয়া শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে ৯টিই ছিল ‘এ’ ক্যাটাগরির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে লেনদেন হওয়া ‘এ’ ক্যাটাগরি প্রতিষ্ঠান ৯টি হলো- ফাইন ফুডস, ইস্টার্ন ব্যাংক, গ্রামীণ ফোন, এসইএমএল লেকচার ফান্ড, লাভেলো আইস্ক্রিম, রিলায়েন্স ওয়ান, এনসিসি ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং ওরিয়ন ইনফিউশন।
জানা যায়, ব্লক মার্কেটে এই ৯ প্রতিষ্ঠানের ৫১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের। বিদায়ী সপ্তাহে ব্লক মার্কেটে কোম্পানিটির ২২ কোটি ৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে কোম্পানিটির ৬ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এবং তৃতীয় সর্বোচ্চ গ্রামীণ ফোনের ৩ কোটি ৯১ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হযেছে।
অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে- এসএমই লেকচার ফান্ডের ৩ কোটি ৮৯ লাখ ৬০ হাজার টাকা, লাভেলো আইস্ক্রিমের ৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকা, রিলায়েন্স ওয়ানের ৩ কোটি ২৫ লাখ ৯০ হাজার টাকা, এনসিসি ব্যাংকের ৩ কোটি ৯ লাখ টাকা, ব্রিটিশ আমেরিকান টোবাকোর ২ কোটি ৭১ লাখ টাকা এবং ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ১৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’