ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শেয়ারবাজারে ভরসার বার্তা, সন্তুষ্ট বিনিয়োগকারীরা
বিনিয়োগকারীদেরকে ভরসার বার্তা বৃহস্পতিবার (১৭ জুলাই) সূচকের উর্ধ্বমূখী প্রবনতায় সপ্তাহ শেষ হয়েছে দেশের শেয়ারবাজার। এদিন সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। তবে সূচক ও লেনদেন বাড়লেও প্রধান শেয়ারবাজার লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর কমেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, আজ ডিএসই-তে সূচকের উত্থানে লেনদেন শুরু হয়। পরবর্তীর্তে সূচক স্বাভাবিক উঠানামার মধ্য দিয়ে লেনদেন হতে দেখা গেছে, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল। ফলে দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেন বেড়েছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান হলেও টাকার লেনদেন সামান্য কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ সপ্তাহের শেষ কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৩২.৪৭ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৭.৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১৯.৭৯ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৫.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩৬.৬৬ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৫৩টির দর বেড়েছে, ১৮০টির দর কমেছে এবং ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭৮৯ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন ১৬ জুলাই লেনদেন হয়েছিল ৭৩৪ কোটি ৩৮ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ৫৫ কোটি ২৯ লাখ টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৬ কোটি ৭১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২৩৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১২৬টির, কমেছে ৭৫টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩২.১৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৩২৯.৫৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১০৫.৮২ পয়েন্ট বেড়েছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)