ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ঢাবিতে জুলাই স্মৃতি শর্ট-পিচ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ‘আসমানী’
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীদের উদ্যোগে তিন দিনব্যাপী ‘জুলাই স্মৃতি শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট’ হলের মাঠে অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টে ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থীদের দল ‘আসমানী’ চ্যাম্পিয়ন এবং ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের দল ‘স্মৃতিপট’ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্স-আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
টুর্নামেন্টে হলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের ৭টি দল এবং অ্যালামনাই ও আবাসিক শিক্ষকদের সমন্বয়ে গঠিত ১টি দল অংশগ্রহণ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. এম শাহীন খান, হল অ্যালামনাইবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপাচার্য নতুন বছরের কেক কেটে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। প্রসঙ্গত, কবি জসীম উদ্দীন-এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ, নাটক এবং আত্মজীবনীমূলক গ্রন্থ ‘আসমানী, বালুচর, রাখালী, বিপ্লবী, মুসাফির, পদ্মারপার, স্মৃতিপট’ এর নাম অনুসারে দলগুলোর নামকরণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস