ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
আসামে নাগরিকদের অস্ত্র রাখার অনুমতি, নেপথ্যে কী?
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার একটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা সম্প্রতি আদিবাসী, উপজাতি ও "মূল নিবাসী" হিসেবে পরিচিত জনগোষ্ঠীকে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি দেওয়ার প্রস্তাব পাস করেছে।
এই সিদ্ধান্তকে বিরোধীরা ‘বিপজ্জনক ও বিভাজনমূলক’ পদক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তাঁদের অভিযোগ মুখ্যমন্ত্রী মূলত বাংলাদেশি অভিবাসী হিসেবে চিহ্নিত মুসলিম জনগোষ্ঠীকে কোণঠাসা করতেই এই উদ্যোগ নিয়েছেন।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা দাবি করেন, সীমান্তবর্তী জেলাগুলোতে বহু আদিবাসী ও মূলনিবাসী জনগোষ্ঠী নিরাপত্তাহীনতায় ভুগছেন। বাংলাদেশ থেকে অনুপ্রবেশ এবং ফেরত পাঠানোর প্রক্রিয়া ঘিরে তাদের মধ্যে আতঙ্ক বেড়েছে। তিনি বলেন, “এই সম্প্রদায়গুলো অনেক এলাকায় সংখ্যালঘুতে পরিণত হয়েছে এবং তারা নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে অস্ত্রের লাইসেন্স পাবে।”
বিশ্বশর্মা বিশেষ করে ধুবড়ি, বরপেটা, নগাঁও, মরিগাঁও, দক্ষিণ শালমারা এবং গোয়ালপাড়া জেলাগুলোর কথা উল্লেখ করেন—যেগুলোর সবকটিই মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকা। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এসব জেলায় মুসলমানদের অনুপাত ৫০ শতাংশেরও বেশি।
বিরোধী দল কংগ্রেসের রাজ্য সভাপতি গৌরব গগৈ এই সিদ্ধান্তকে “ভবিষ্যতে সহিংসতা ও সম্প্রদায়গত উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাজনক পদক্ষেপ” বলে মন্তব্য করেছেন।
এছাড়া পশ্চিম আসামের বঙ্গাইগাঁও, দক্ষিণ আসামের করিমগঞ্জ ও হাইলাকান্দি এবং মধ্য আসামের হোজাই ও দারাং জেলার মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ অন্যান্য এলাকায়ও এই সিদ্ধান্ত কার্যকর হবে কি না সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।
বিশ্লেষকদের মতে আসামের সামাজিক পরিবেশ ও সংখ্যালঘুদের নিরাপত্তার প্রশ্নে এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে অস্থিরতা তৈরি করতে পারে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি