ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
তুরস্কে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা
প্রবাস ডেস্ক: ‘বিজয় দিবস-২০২৪’, ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৪’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, আঙ্কারার উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে এক বর্ণাঢ্য মিলনমেলা ও আনন্দোৎসব অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ ডিসেম্বর) দূতাবাসের ‘বিজয় একাত্তর’ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে তুরস্কের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন থেকে তিলাওয়াত ও তর্জমার মধ্য দিয়ে শুরু হয়। পরে ২০২৪ সালের আগস্ট মাসের গণ-অভ্যুত্থান এবং ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৪’ উপলক্ষে তৈরি একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
প্রফেসর ড. হাফিজুর রহমান, ড. মাহমুদুল হাসান, ব্যবসায়ী রাকিবুল ইসলাম, মশিউর রহমান ও মো. ইমাম হোসেনসহ কমিউনিটির সদস্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা সঞ্চালনা করেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ড. মোহাম্মদ শাহানুর আলম।
বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক তাঁর সমাপনী বক্তব্যে বলেন, দেশের ভাবমূর্তি রক্ষা করা প্রত্যেক প্রবাসীর কর্তব্য। তিনি উল্লেখ করেন, দূতাবাসের সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে প্রবাসীদের সুবিধা বৃদ্ধি পায়।
এছাড়া, তুরস্কের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে সরকার কাজ করে যাচ্ছে বলেও তিনি জানান।
দূতাবাসের পক্ষ থেকে অতিথিদের ঐতিহ্যবাহী বাংলাদেশি খাবারে আপ্যায়ন করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ