ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে খাদ্য খাতের ৫ কোম্পানির
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানি এপ্রিল’২৫ মাসে বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করছে। হালনাগাদ তথ্য অনুযায়ী আলোচ্য মাসে ৫টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১০টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো- অ্যাপেক্স ফুডস, ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো, ফু-ওয়াং ফুডস, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো এবং লাভেলো আইস্ক্রিম।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে অ্যাপেক্স ফুডসের। মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৫১ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.১৯ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪.৭০ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪২.১০ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.১৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪১.৯১ শতাংশে। অন্য কোম্পানিগুলোর মধ্যে-
ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৪.০০ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪.০৬ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮.১৯ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.১৭ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ৪.২৬ শতাংশ থেকে ০.০৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.২২ শতাংশে।
ফু-ওয়াং ফুডস
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৫১ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.০৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯.৫৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৮৩.৬২ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.০৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮২.৫৭ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ০.০২ শতাংশ থেকে ০.০১ শতাংশ কমে দাঁড়িয়েছে ০.০১ শতাংশে।
গোল্ডেন হার্ভেস্ট এগ্রো
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৭.৭৩ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.১৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.৮৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩১.৫৪ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.১৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩১.৩৯ শতাংশে।
লাভেলো আইস্ক্রিম
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২১.৩৮ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৫০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২.৮৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৮.৫৭ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.১১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮.৪৬ শতাংশে। আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ ৪০.০৫ শতাংশ থেকে ১.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৮.৬৬ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন