ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে খাদ্য খাতের ১০ কোম্পানির
দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের ২১টি কোম্পানি এপ্রিল’২৫ মাসে বিনিয়োগ হালনাগাদ প্রকাশ করছে।হালনাগাদ তথ্য অনুযায়ী আলোচ্য মাসে ১০টি কোম্পানির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। একই সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ৫টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া কোম্পানিগুলো হলো- এএমসিএল (প্রাণ), বিডি থাই ফুড, বিচ হ্যাচারি, এমারেল্ড অয়েল, ফাইন ফুডস, জেমিনি সি ফুডস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রংপুর ডেইরি ফুড, শ্যামপুর সুগার এবং জিলবাংলা সুগার। জানা যায়, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে ফাইন ফুডসের। মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৭.০৪ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ৪.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৩.০১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫৭.৭১ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ৪.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১.৭৪ শতাংশে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে-
এএমসিএল (প্রাণ)
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২৮.১৪ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.০৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ২৮.১১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩১.৭১ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১.৭৪ শতাংশে।
বিডি থাই ফুড
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৩৪.৯৬ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৩.২১ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ২৯.৪৩ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৭৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩১.১৮ শতাংশে।
বিচ হ্যাচারি
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৯.৫৬ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.০৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮.৪৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৩.৯১ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৫২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৫.৪৩ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ১.৫৬ শতাংশ থেকে ০.৪৪ শতাংশ কমে দাঁড়িয়েছে ১.১২ শতাংশে।
এমারেল্ড অয়েল
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৪.৪৬ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৩৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.০৭ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪১.০৪ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১.৪০ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ০.০৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ০.০৩ শতাংশে।
জেমিনি সি ফুডস
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৮.৯৯ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৩৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮.৬২ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৬০.৮২ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৩৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১.১৯ শতাংশে।
অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ২০.৮৩ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.১৮ শতাংশ কমে দাঁড়িয়েছে ২০.৬৫ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ১২.৫৬ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.২০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১২.৭৬ শতাংশে। আলোচ্য সময়ে বিদেশি বিনিয়োগ ৩৪.২৩ শতাংশ থেকে কমে ০.০২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৪.২১ শতাংশে।
রংপুর ডেইরি ফুড
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১০.১১ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৪৭ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯.৬৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৫২.৩৮ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫২.৮৫ শতাংশে।
শ্যামপুর সুগার
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ৫.৮০ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৯৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪.৮৪ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৪৩.২০ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ০.৯৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪.১৬ শতাংশে।
জিলবাংলা সুগার
মার্চ’২৫ মাসে কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৩.২৪ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৩৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১১.৮৮ শতাংশে। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল ৩৫.৭৬ শতাংশ, যা এপ্রিল’২৫ মাসে ১.৩৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৭.১২ শতাংশে।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে