ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
১৪২ বাংলাদেশি অভিবাসীকে আটক
সাম্প্রতিক বছরগুলোতে অবৈধ অভিবাসীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার মুসলিম দেশ মালয়েশিয়া। এবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে যৌথবাহিনীর অভিযানে এক হাজার ৪৩৫ জন অভিবাসীকে আটক করা হয়েছে। এরমধ্যে ১৪২ জন বাংলাদেশি রয়েছেন। আটককৃতদের অধিকাংশই পুসাত বন্দর উতারা এলাকার জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) রোহিঙ্গা কার্ডধারী।
আজ শুক্রবার (৩০) দেশটির স্থানীয় গণমাধ্যম মালয় মেইলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মালয়েশিয়ার যৌথবাহিনী জেনারেল অপারেশনস ফোর্স (জিওপি) স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টা ৪৫ মিনিটে একটি বিশেষ অভিযান শুরু করে। অভিযান শেষ হয় শুক্রবার (৩০ মে) সকাল সাড়ে ৬টায়। অভিযানের সময় কুয়ালালামপুরের সবচেয়ে বড় পাইকারি বাজারের ব্যবসায়িক কেন্দ্রসহ দোকানপাটের সব প্রবেশ ও বাহির হওয়ার পথ সম্পূর্ণরূপে ঘিরে ফেলা হয়।
এই যৌথ অভিযানে অংশ নেয় বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মোট ৫৬০ জন কর্মকর্তা ও সদস্য।
বুকিত আমান অভ্যন্তরীণ নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিভাগের (পিজিএ) উপ-পরিচালক দাতুক মোহাম্মদ সুজরিন মোহাম্মদ রোধি বলেন, “বিশেষ করে মিয়ানমার থেকে আসা শরণার্থীদের অবৈধ প্রবেশ রোধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল অভিবাসন আইন লঙ্ঘনকারী অপরাধীদের শনাক্ত করা। এর মধ্যে রয়েছে জাল শরণার্থী কার্ড ব্যবহার, অবৈধভাবে পরিচালিত ব্যবসা এবং ভাড়া করা বাসস্থানকে ঘিরে নানা অনিয়ম বন্ধ করা।”
তিনি আরও বলেন, “অভিযানে মোট ২২৫টি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং ভাড়া করা বিভিন্ন আবাসিক এলাকা থেকে ১ হাজার ২২২ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক, ১৪২ জন বাংলাদেশি, নয়জন ভারতীয়, চারজন ইন্দোনেশিয়ান ও একজন নেপালি নাগরিককে আটক করা হয়েছে।”
রোধি জানান, “বৈধ ভ্রমণ নথিপত্র এবং প্রকৃত শরণার্থী কার্ডধারী বেশিরভাগ বিদেশীকে তাদের যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের পরবর্তী পদক্ষেপের পুত্রজায়া ইমিগ্রেশন ডিপোতে নেওয়া হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে তদন্তপূর্বক অভিযোগ গঠন করা হচ্ছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?