ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
ন্যাশনাল টি: প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের মেয়াদ ফের বৃদ্ধি
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ন্যাশনাল টি কোম্পানির শেয়ার সাবস্ক্রিপশন অফারের সময়সীমা ৩০ জুন ২০২৫ পর্যন্ত বাড়িয়েছে। এটি কোম্পানিটির প্লেসমেন্ট শেয়ার সাবস্ক্রিপশনের মেয়াদ তৃতীয় দফায় বাড়লো।
রাষ্ট্রায়াত্ব চা উৎপাদনকারী প্রতিষ্ঠানটি তার বিদ্যমান শেয়ারহোল্ডারদের কাছে প্রতিটি শেয়ার ১১৯ টাকা ৫৩ পয়সা দরে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর মাধ্যমে মোট ২৭৯ কোটি ৭০ লাখ টাকা উত্তোলনের পরিকল্পনা করছে, যা রেকর্ড ডেট অনুযায়ী নগদ অর্থে পরিশোধযোগ্য।
এর আগে আগস্ট এবং অক্টোবরে সময়সীমা বাড়ানো হলেও কাঙ্ক্ষিত অর্থ সংগ্রহ সম্পন্ন হয়নি। সর্বশেষ পাঁচ মাসের সময়সীমা মার্চে শেষ হওয়ার পর কোম্পানিটি আরও তিন মাস সময় চেয়ে বিএসইসিতে আবেদন করে।
কোম্পানি সূত্রে জানা গেছে, প্রথম দফায় ১৯ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত সাবস্ক্রিপশনের মাধ্যমে মোট প্রায় ১১১ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। প্রথম দফায় ৪৪ কোটি টাকা এবং দ্বিতীয় দফায় ৫৮ কোটি টাকা তুলতে সক্ষম হয় ন্যাশনাল টি।
তবে এই তহবিল ব্যবহার নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে, কারণ কোম্পানিকে কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে। বিএসইসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাশনাল টি কোম্পানিতে সরকার (আইসিবি ও সাধারণ বীমা কর্পোরেশনের শেয়ারসহ) সর্বনিম্ন ৫১% মালিকানা বজায় রাখতে হবে।
সর্বশেষ বর্ধিত সময়সীমা শুধুমাত্র ১৫ মে ২০২৩ রেকর্ড ডেট অনুযায়ী যেসব শেয়ারহোল্ডার সাবস্ক্রিপশন পরিশোধ করেননি, তাদের জন্য প্রযোজ্য হবে। যারা ইতোমধ্যে সাবস্ক্রিপশনে অংশ নিয়েছেন, তারা এই মেয়াদে আর আবেদন করতে পারবেন না।
নতুন সাবস্ক্রিপশন শুরুর ও শেষ হওয়ার তারিখ পরে ঘোষণা করা হবে বলে বিএসইসি জানায়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)