ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে ইসলামী ছাত্রীসংস্থার জুলাই প্রদর্শনী
২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে নারী শিক্ষার্থীদের বিরোচিত অবদানকে স্মরণীয় করে রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) 'জুলাই প্রদর্শনীর' আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা।
সোমবার (৪ আগস্ট) বিকেল তিনটায় এ প্রদর্শনীর আয়োজন করে সংগঠনটির ঢাবি শাখা। সেখানে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান ব্যানার- ফেস্টুনসহ নানা আয়োজনে ফুটিয়ে তোলা হয়। এছাড়াও, নারী শিক্ষার্থীদের সাহসিকতা নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
এ বিষয়ে সংগঠনটির ঢাবি শাখার সভানেত্রী সাবিকুন নাহার তামান্না বলেন, জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার ছিল নারীরা। তারা জুলাইয়ে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলো। তাদের অবদানকে স্মরণ করবার জন্যই আমাদের এ আয়োজন।
শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে তিনি বলেন, আজ বৈরী আবহাওয়ার মাঝেও অনেক নারী শিক্ষার্থী আমাদের প্রদর্শনীতে এসেছে। আবহাওয়া ভালো হলে উপস্থিতি আরও বেশি হতো। তবে আমরা শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি।
ছাত্রীসংস্থার এই প্রদর্শনী বেশ সাড়া ফেলেছে ঢাবি শিক্ষার্থীদের মধ্যে। বৃষ্টির কারণে শিক্ষার্থীদের অংশগ্রহণ খুব বেশি না হলেও যারা এসেছেন তারা সন্তোষ প্রকাশ করেছেন। তেমনি এক শিক্ষার্থী মরিয়ম তাবাসসুম। তিনি তার অভিজ্ঞতা ব্যক্ত করে বলেন, এটা খুব ইউনিক একটা উদ্যোগ। নানা ছাত্রসংগঠন জুলাই নিয়ে নানা প্রদর্শনীর আয়োজন করলেও নারী শিক্ষার্থীদের অবদান নিয়ে কেউ খুব একটা করেননি। সেদিক থেকে এটিকে অনন্যই বলা চলে।
উর্মি নামক আরেক শিক্ষার্থী বলেন, ঢাবিতে ছাত্রী সংস্থা প্রকাশ্যে না থাকায় এতদিন তাদের নিয়ে কোন ধারণা ছিল না। তবে আজকের প্রদর্শনীতে এসে ভালোই লাগছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)