ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ইংল্যান্ডের হারিঙ্গে কাউন্সিলের মেয়র হলেন বাংলাদেশি মাহবুব
ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবময় অর্জনে যুক্ত হলো আরেকটি নতুন নাম। সৃষ্টি হলো আরেকটি অধ্যায়। প্রথমবারের মতো যুক্তরাজ্যের হারিঙ্গে কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আহমেদ মাহবুব।
সম্প্রতি টটেনহ্যাম টাউন হলে অনুষ্ঠিত হারিঙ্গে কাউন্সিলের বার্ষিক ফুল কাউন্সিল সভায় হোয়াইট হার্ট লেন ওয়ার্ডের কাউন্সিলর এবং ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করা আহমেদ মাহবুবকে আনুষ্ঠানিকভাবে নতুন মেয়র হিসেবে দায়িত্ব হস্তান্তর করা হয়। তিনি আগামী সেশনজুড়ে হারিঙ্গের মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন।
মেয়র নির্বাচিত হওয়ার খবরে স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও উৎসাহের ব্যাপক পরিবেশ সৃষ্টি হয়েছে। আহমেদ মাহবুবের পারিবারিক শিকড় সুনামগঞ্জ জেলার ছাতক পৌরসভায়।
মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে আহমেদ মাহবুব বলেন, “মাল্টিকালচালচারাল এই কাউন্সিলে সব বর্ণ, ধর্ম, গোত্রের মানুষকে নিয়ে মিলেমিশে তিনি কাজ করবেন।”
এ সময় তিনি কাউন্সিলর ও নাগরিকদের সহযোগিতা কামনা করেন।
প্রসঙ্গত, হারিঙ্গে লন্ডন বোরো কাউন্সিল সংক্ষেপে ‘হারিঙ্গে কাউন্সিল’ নামে পরিচিত। গ্রেটার লন্ডনের অন্তর্গত লন্ডন বোরো অব হারিঙ্গের ‘স্থানীয় সরকার কর্তৃপক্ষ’। এটি লন্ডনের ৩২টি বোরো কাউন্সিলের একটি।
ইংল্যান্ডের স্থানীয় সরকার কাঠামোয় হারিঙ্গে কাউন্সিল সর্বাধিক ক্ষমতা ও দায়িত্বসম্পন্ন একটি স্থানীয় কর্তৃপক্ষ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- নবনিযুক্ত উপাচার্যকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস
- পিএসসিতে ১১১টি নন-ক্যাডার পদে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন যেভাবে
- ঢাবি ভিসির পদত্যাগ নিয়ে যা বলছেন শিক্ষামন্ত্রী