ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
ঈদের আগে মাদ্রাসার শিক্ষকদের জন্য সুখবর
চলতি বছরের ঈদ উৎসব ভাতার ৫০ শতাংশ এমপিওভুক্ত চেক মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য ছাড় করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। ১ জুনের পর তারা সংশ্লিষ্ট ব্যাংক থেকে এই বোনাস উত্তোলন করতে পারবেন।
আজ বৃহস্পতিবার (২৯ মে) শিক্ষক-কর্মচারীদের ঈদ বোনাস সংক্রান্ত এই চেক ছাড়ের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে অধিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহের (মাদ্রাসা) শিক্ষক-কর্মচারীগণের মূল বেতনের ৫০% হারে উৎসব ভাতা-২০২৫ (ঈদ-উল-আজহা) বাবদ ৪ টি চেক বণ্টনকারী অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেড, প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড, স্থানীয় কার্যালয়ে ২৯ মে স্মারক নং-৫৭.২৫.০০০০.০১১.০৬.০০২.২৪-৫৯৭ তারিখ: ২৯ মে অনুযায়ী হস্তান্তর করা হয়েছে। শিক্ষক-কর্মচারীগণ ১ জুনের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে উৎসব ভাতা (ঈদ-উল-আজহা) অংশ উত্তোলন করতে পারবেন।’
এর আগে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের মে মাসের এমপিও চেকও ছাড় করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ