ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
পতনের সুর থেমেছে শেয়ারবাজারে: সতর্ক আশা বিনিয়োগকারীদের
টানা পতনের পর সামান্য আলোর ঝলকানি দেশের শেয়ারবাজারে। ঈদ-উল আযহাকে ঘিরে শেয়ার বিক্রির চাপে শেয়ারবাজারে টানা দরপতন হয়েছে। টানা দরপতনের আগে কয়েকদিন যদিও সূচকের উত্থান ঘটেছিল। কারণ ওই সময় বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় করেছে। আর ক্রয়কৃত শেয়ার থেকে মুনাফা তুলতে ধারাবাহিক পতনে আতঙ্কে অনেকেই কেনার তুলনায় বিক্রিতে মনযোগী হয়েছিলেন। যার ফলে টানা মন্দার কবলে পড়ে যায় দেশের শেয়ারবাজার। এতে কিছু সংখ্যক বিনিয়োগকারী সামান্য মুনাফা তুলতে সক্ষম হলেও সিংহভাগ বিনিয়োগকারীর লোকসানের পাল্লা অস্বাভাবিক ভারি হয়ে যায়। সম্ভাবনাময় শেয়ারবাজার নিয়ে তাদের সব স্বপ্নও উবে যায়।
তবে টানা ৬ কার্যদিবস পর আজ বৃহস্পতিবার (২৯ মে) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের শেয়ারবাজারে সূচকের উত্থান মিলেছে। এদিন প্রধান স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বাড়লেও টাকার অংকে লেনদেন কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২২.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৭.৯২ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.২১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১.৩৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২১.২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭২৯.৬৩ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২২২টির দর বেড়েছে, ৯৯টির দর কমেছে এবং ৭৭টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ২৪৭ কোটি ৪২ লাখ ৪২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৪ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ১৭ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকা।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) আজ ৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৮ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৬টির, কমেছে ৭৭টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৬.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১.৭৯ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৩৮ পয়েন্ট কমেছিল।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর