ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩
থার্টিফাস্ট উৎযাপন করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু
ডুয়া নিউজ: ঘটনাবহুল ২০২৪ বিদায় নিয়ে শুরু হয়েছে নতুন বছর। তবে বছরের শুরুতেই পাওয়া গেলো মর্মান্তিক দুর্ঘটনার খবর। নাটোরে বন্ধুদের সাথে থার্টিফার্স্ট নাইট উদযাপনের সময় তিন তলার ছাদ থেকে পড়ে ইসতিয়াক হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের অফিসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইসতিয়াক হোসেন বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর একমাত্র ছেলে। তিনি বনপাড়া সেন্ট যোশেফস্ স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছন বড়াইগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম। তিনি বলেন, থার্টিফার্স্ট উপলক্ষ্যে পিকনিক করতে গিয়ে ছাদ থেকে পড়ে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।
ইসতিয়াকের বাবা ইকবাল হোসেন বাবু জানান, ইসতিয়াক থার্টিফার্স্ট নাইট উদযাপনের জন্য তার বন্ধু অনির বাড়ি পৌর শহরের অফিসপাড়ায় যায়। সেখানে তিনতলায় বন্ধুদের সাথে গান-বাজনা ও খাবারের আয়োজন করে। রাত সাড়ে ১১টার দিকে ইসতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে নীচে পড়ে যায়। পরে তার বন্ধুরা ছুটে এসে তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- বিশ্বকাপের আগে দেওয়া কথা কি রাখবেন ইয়ামাল?
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- বিশ্বকাপ জিতে দেশে ফিরল স্পেন, রাজকীয় সংবর্ধনা
- মেসির সঙ্গে অবিচার করল আর্জেন্টিনা
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- মেসির অশ্রু দেখে যা বললেন স্পেন অধিনায়ক রদ্রি