ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ আজ
৪৮তম বিশেষ বিসিএস আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ মে) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানা গেছে। এই বিশেষ বিসিএসের মাধ্যমে প্রায় তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা (ক্যাডার) শাখার এক কর্মকর্তা জানান, “সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিজ্ঞপ্তি আজই প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। চেয়ারম্যানের নির্দেশ পেলেই তা প্রকাশ করা হবে।”
পদসংখ্যার বিষয়ে ওই কর্মকর্তা বলেন, ‘মোট তিন হাজার শূন্যপদ রয়েছে। সবই চিকিৎসক। তার মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে দুই হাজার ৭০০ জন। আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।’
পিএসসি সূত্র জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ (বহুনির্বাচনি পদ্ধতিতে ২০০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। তাতে যারা উত্তীর্ণ হবেন, তাদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা দিতে হবে।
কোনো বিষয়ভিত্তিক লিখিত পরীক্ষা থাকবে না। ফলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই এ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবং নিয়োগের সুপারিশ করবে পিএসসি।
নতুনভাবে সংশোধিত বিধিমালা অনুযায়ী, বিশেষ বিসিএস পরীক্ষার জন্য সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, লিখিত পরীক্ষার সময়সীমা হবে দুই ঘণ্টা এবং মোট নম্বর থাকবে ২০০। এর মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি প্রতিটিতে থাকবে ২০ নম্বর করে। মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি থেকে আসবে যথাক্রমে ১০ নম্বর করে প্রশ্ন।
বাকি ১০০ নম্বরের প্রশ্ন হবে সংশ্লিষ্ট ক্যাডার ও পদের প্রাসঙ্গিক বিষয়ের ওপর। চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে এই অংশটি থাকবে মেডিকেল সায়েন্স থেকে। প্রতিটি প্রশ্ন হবে এক নম্বরের এবং ভুল উত্তরের জন্য কাটা যাবে ০.৫০ নম্বর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু