ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
শুটিংয়ে বন্য হাতির কবলে বুবলী-সজল!
‘শাপলা শালুক’ শিরোনামের নতুন চলচ্চিত্রের শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। তার সঙ্গে অভিনয় করছেন অভিনেতা আব্দুন নূর সজল। বর্তমানে শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তসংলগ্ন বিভিন্ন লোকেশনে ছবিটির দৃশ্যধারণ চলছে। এই এলাকাগুলোতে বন্যহাতির বিচরণ বেশি হওয়ায় শুটিং চলাকালীন একাধিকবার আক্রমণের মুখে পড়েছেন টিমের সদস্যরা।
এ বিষয়ে অভিনেতা সজল জানান, “গত ৯ দিন ধরে এখানে শুটিং করছি। এখানে প্রায়সময়ই বন্যহাতি আক্রমণ করে। গতকাল আমাদের সেটে প্রায় ৮/৯টা বন্যহাতি আক্রমণ করেছিল। সবাই ভীষণ ভয় পেয়ে গিয়েছিল। পরে কোনোভাবে তাদেরকে সেখানে থেকে সরিয়ে নেওয়া হয়েছে। সেভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আমাদের।”
সিনেমা সম্পর্কে অভিনেতা বলেন, “চরিত্রটি খুব ডিটেইলটা বলতে চাচ্ছি না। এখানে আমার চরিত্রে নাম পরাণ। গল্পের সবগুলো চরিত্রই খুব চ্যালেঞ্জিং। একদমই সাধারণ, চিরচেনা চরিত্র নয়। এটি একটি অ্যাকশন-রোমান্টিক গল্পের সিনেমা। আমাকে অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে হচ্ছে। সেক্ষেত্রে আমাকে ১০-১৫ দিনের একটি রিহার্সেলেও অংশ নিতে হয়েছে। আশা করি ভালো কিছু হবে।”
এদিকে অভিনেত্রী বুবলী বলেন, “শেরপুরের নালিতাবাড়ীর লোকেশনে আগে কখনও শুটিং করেননি তিনি। দারুণ লোকেশন। খুবই নিরিবিলি পরিবেশ। সিনেমাপ্রেমীদের এই লোকেশন চোখের আরাম দেবে।”
সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে তিনি জানান, “যেকোনো ছবিতে অভিনয়ের ক্ষেত্রে গল্প, আমার চরিত্র এবং চিত্রনাট্যের বিষয় আমি সবসময় গুরুত্ব দিই। মনে হয়, একটি চরিত্র দিয়ে যদি নিজেকে নতুনভাবে এক্সপ্লোর করা না যায়, তাহলে অভিনয়শিল্পী হিসেবে সার্থকতা কোথায়। এই ছবিতেও আমার চরিত্রটি ভিন্ন রকম, যেমনটা আমি করতে চাই। এ রকম চরিত্রে আগে অভিনয় করা হয়নি। কাজ করে ভালো লাগছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত