ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
মেসিদের ছন্দহীন যাত্রা, প্রশ্নের মুখে কোচ মাশ্চেরানো
মেজর সকার লিগের (এমএলএস) গত মৌসুমে ইতিহাস গড়েছিল ইন্টার মায়ামি। সর্বোচ্চ পয়েন্ট তুলে নিয়ে দলটি জায়গা করে নেয় ক্লাব বিশ্বকাপে, যুক্তরাষ্ট্রের কোনো ক্লাব হিসেবে যা বিরল কীর্তি। কিন্তু এবার ভিন্ন চিত্র—লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও জর্দি আলবার মতো তারকা নিয়ে গড়া দলটি চলছে ছন্দহীনতায়।
সর্বশেষ ৮ ম্যাচে মাত্র একটি জয়, হজম করেছে ২৩ গোল! ফলে সমালোচনার তীরে বিদ্ধ হচ্ছেন দলের কোচ, আর্জেন্টাইন সাবেক তারকা হাভিয়ের মাশ্চেরানো।
দলের এই দুর্দশার দায় স্বীকার করেছেন কোচ নিজেই। তিনি বলেন, দলের খেলোয়াড়দের শুরু থেকেই স্বাধীনভাবে খেলার বার্তা দিয়েছি। তারা যেন ভয়মুক্ত থাকে। যদি আমরা নিজেদের ছন্দে খেলতে না পারি, তাহলে মাঠে ভালো করা অসম্ভব। দায় আমার, খেলোয়াড়রা যেন শুধু খেলায় মনোযোগ দেয়—এটাই আমার চাওয়া।
তবে মাশ্চেরানোর এই দায় নেওয়াকে একতরফা মনে করছেন না দলের ডিফেন্ডার নোয়াহ অ্যালেন। তিনি বলেন, সব দোষ কোচের নয়। মাঠে আমরাই খেলি, তাই আমাদেরও দায়িত্ব নিতে হবে। মাশ্চেরানো যথেষ্ট চেষ্টা করছেন, কিন্তু ফল না আসলে দায় কেবল তাঁর নয়।
মাশ্চেরানোর এই সংগ্রামের সময়েই গুঞ্জন—দলটির মালিক ডেভিড বেকহ্যাম নতুন কোচ খুঁজছেন। গোল ডটকমের খবরে বলা হয়েছে, ক্লাব আমেরিকার কোচ আন্দ্রে জার্দিনকে বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। তিনবারের লিগা এমএক্স শিরোপাজয়ী এই কোচের সঙ্গে ইন্টার মায়ামির কর্মকর্তাদের ভালো সম্পর্কও রয়েছে।
সব মিলিয়ে কোচিং ক্যারিয়ারের প্রথম বড় ক্লাব দায়িত্বেই বিপাকে মাশ্চেরানো। গত মৌসুমে জেরার্দো ‘টাটা’ মার্টিনোর অধীনে সাফল্য পেয়েছিল মায়ামি। ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেওয়ার পর হঠাৎ দায়িত্ব ছাড়েন মার্টিনো। তাঁর স্থলাভিষিক্ত হন বার্সেলোনা ও আর্জেন্টিনা জাতীয় দলের মেসির সাবেক সতীর্থ মাশ্চেরানো।
কিন্তু তার অধীনে মায়ামির পারফরম্যান্স হতাশাজনক। সর্বশেষ ১০ ম্যাচে মাত্র দুটি জয়, এমএলএসে অবস্থান সপ্তম। জুন-জুলাইতে ক্লাব বিশ্বকাপ সামনে, তার আগেই কী নতুন কোচ আসবে—তা সময়ই বলে দেবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন