ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (২৮ মে) বাংলাদেশ সময় সকাল ১১টা ১৫ মিনিটে এবং জাপান সময় দুপুর ২টা ১৫ মিনিটে তিনি টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
এর আগে মঙ্গলবার দিবাগত রাত ২টা ১০ মিনিটে ড. ইউনূস ও তার সফরসঙ্গীরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইটে জাপানের উদ্দেশে যাত্রা করেন। যাত্রাপথে তিনি হংকংয়ে এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।
প্রেস সচিব শফিকুল আলম জানান, জাপান সফরে অধ্যাপক ইউনূস টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে অংশ নেবেন। এছাড়া সফরকালীন সময়ে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হবেন তিনি। এ সময় উন্নয়ন সহযোগিতা বিষয়েও আলোচনা হবে বলে জানা গেছে।
এছাড়া সফরের অংশ হিসেবে তার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে।
প্রধান উপদেষ্টা আগামী ৩১ মে বাংলাদেশে ফিরে আসবেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?