ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বিশেষ প্রশিক্ষণ নিতে হয়েছে: বাঁধন
আসন্ন ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আজমেরী হক বাঁধন অভিনীত চলচ্চিত্র ‘এশা মার্ডার’। সানি সানোয়ার পরিচালিত এই সিনেমায় এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে তাকে। চরিত্রের প্রয়োজনে তাকে অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে বলে জানালেন বাঁধন।
অভিনেত্রী আজমেরী হক বাঁধন এক সংবাদমাধ্যমকে বলেন, “এতো বছরের ক্যারিয়ারে কখনো পুলিশ অফিসারের চরিত্রে আমি অভিনয় করিনি। এখানে আমি সেই চরিত্রেই অভিনয় করেছি। এটা মূলত নারীপ্রধান গল্প। আমাদের মধ্যে একটা ধারণা আছে পুলিশ অফিসার মানেই ছেলে। এই জায়গা থেকে বেরিয়ে এসে আমাকে কাস্ট করার জন্য নির্মাতা সানি সানোয়ার ভাইয়ের কাছে আমি কৃতজ্ঞ। বর্তমানে সিনেমাটি সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছে। কয়েকটি সিনেমার সঙ্গে যেহেতু সিনেমাটি ঈদে মুক্তি পাবে তাই একটু এক্সাইটেড। আশা করি, দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখবেন।”
পুলিশ অফিসার চারিত্র নিয়ে অভিনেত্রী, “পুলিশ অফিসার চরিত্রটি চ্যালেঞ্জের ছিল। বিশেষ করে বডি ল্যাঙ্গুয়েজ। একজন হুট করেই তো আর পুলিশ অফিসার হওয়া যায় না! চরিত্রটা জীবন্ত করে তুলতে অস্ত্র চালানো, ফাইটসহ বেশকিছু বিষয়ে প্রশিক্ষণ নিতে হয়েছে। সব মিলিয়ে এটা বেশ চ্যালেঞ্জিং চরিত্র ছিল। আমি সেটা উতরে যেতে পেরেছি।”
প্রথমবার ঈদে সিনেমা নিয়ে হাজির হচ্ছেন বাঁধন। ঈদে প্রেক্ষাগৃহে গিয়ে দর্শকের সঙ্গে সিনেমা দেখার আনন্দ ভাগ করে নেবেন বলে জানান অভিনেত্রী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- নতুন প্রজন্মকে তামাকের ক্ষতি থেকে বাঁচাতে ঘরে ঘরে সচেতনতা জরুরি