ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
লন্ডনে নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে সমাবেশ
বাংলাদেশে নারী ও শিশুদের ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে একটি সাংস্কৃতিক প্রতিবাদ সমাবেশ। নারী নির্যাতন প্রতিবাদী মঞ্চের উদ্যোগে এই আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল দৃশ্যমান।
সোমবার (২৬ মে) বিকেল ৪টায় পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে সংস্কৃতিকর্মী মুনিরা পারভীনের পরিচালনায় অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ কর্মসূচি, যাতে ছিল র্যালি, সমাবেশ ও সাংস্কৃতিক পরিবেশনা।
বিকেলের গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে জড়ো হন শতাধিক প্রবাসী ব্রিটিশ বাংলাদেশি। তারা র্যালি করে সমবেত হন সমাবেশে, যেখানে বক্তৃতা, গান, আবৃত্তি, নৃত্য ও পথনাটকের মাধ্যমে নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়। সবাই একসুরে বলেন, ঘরে-বাইরে এই নির্যাতন বন্ধ হোক।
সমাবেশে বক্তারা বলেন, যে সমাজে নারী ও শিশু নিরাপদ, সেই সমাজই সত্যিকারের সভ্য। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত না হলে জাতির অগ্রগতি অসম্ভব। দেশে-বিদেশে আমরা সবাই মিলে একত্রিত হই, প্রতিবাদ করি, বিচার চাই।
বক্তারা আরও বলেন, প্রতিবাদ শুধু স্লোগান ও মিছিলেই সীমাবদ্ধ থাকলে চলবে না এর কার্যকর প্রতিকার নিশ্চিত করাও জরুরি। এই সাংস্কৃতিক প্রতিবাদ যেন হয়ে ওঠে শিল্প, কণ্ঠ ও চেতনার এক শক্তিশালী বার্তা।
আয়োজনে অংশ নেন নারী নেত্রী ও সাংবাদিক নিলুফা ইয়াসমীন হাসান, কমিউনিটি নেত্রী নাজমা হোসেন, এটিএ বাংলা ইউকের সিনিয়র প্রযোজক ও উপস্থাপক উর্মি মাযহার, ব্যারিস্টার তানিয়া আমির, সংস্কৃতিকর্মী স্মৃতি আজাদ, হেলেন ইসলাম, পুস্পিতা গুপ্তা, সমিরুন চৌধুরী, রিনা কবীর ও দিলরুবা ইয়াসমিন রুহী প্রমুখ।
এই আয়োজন প্রমাণ করে, বিশ্বজুড়ে প্রবাসী বাংলাদেশিরা দেশের সামাজিক ন্যায়ের দাবিতে ঐক্যবদ্ধ এবং সক্রিয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ