×

ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

কারিগরি ছাত্রদের সব আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার

২০২৫ মে ২৭ ১৬:২৭:৪৫

কারিগরি ছাত্রদের সব আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার

কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ তাদের চলমান সব আন্দোলন, কর্মসূচি ও মানববন্ধন স্থগিতের ঘোষণা দিয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই ঘোষণা দেন সংগঠনের প্রধান কার্যনির্বাহী উপদেষ্টা রহমত-উল-আলম শিহাব।

তিনি বলেন, “৬ দফা বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন কমিটি দ্রুত গঠিত হয় এবং কার্যকর সুপারিশ দ্রুত সময়ে উঠে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।”

এ সময় বক্তারা আন্দোলন চলাকালে কোনো ভুল-ত্রুটি হয়ে থাকলে কিংবা এতে জনদুর্ভোগ সৃষ্টি হলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)

নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে... বিস্তারিত