ঢাকা, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ঢাবির ব্যবসায় শিক্ষার পুনঃভর্তির ফলাফল প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা ইউনিটের (আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রাম) পুনঃভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সোমবার (২৬ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীরা আগামী ২ জুন পর্যন্ত অনলাইনে বিষয় পছন্দক্রম ফরম পূরণ করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানানো হয়, ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের ফল পুনঃপরীক্ষার মাধ্যমে যাচাই করে চূড়ান্ত করা হয়েছে। মেধাক্রমে ১ থেকে ১২০০ পর্যন্ত থাকা শিক্ষার্থী এবং কোটায় আবেদনকারী উত্তীর্ণদের অনলাইনে বিস্তারিত ফরম পূরণ ও বিষয় পছন্দক্রম দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় এমসিকিউ অংশের ১২টি প্রশ্নে সেটে গরমিল ধরা পড়ে। বিষয়টি সমাধান না হওয়ায় পরীক্ষার প্রাথমিক ফল প্রকাশের (২০ এপ্রিল) উদ্যোগের বিরুদ্ধে কিছু ভর্তিচ্ছু আদালতে রিট করেন।
পরে হাইকোর্ট ফল প্রকাশের ওপর দুই মাসের জন্য স্থগিতাদেশ দেন। এর পর বিশ্ববিদ্যালয়ের সাধারণ ভর্তি কমিটি ২৩ মার্চ বিশেষ সভায় সিদ্ধান্ত নেয় কেবল এমসিকিউ অংশের পুনঃপরীক্ষা নেওয়া হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে আদালতের অনুমতিও চাওয়া হয়।
১৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির বিশেষ সভায় বিষয়টি চূড়ান্ত করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী, পুনরায় এ পরীক্ষা শুধু উচ্চমাধ্যমিকে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীদের জন্যই নেওয়া হয়।
এই পরীক্ষা অনুষ্ঠিত হয় ১৭ মে বিকেল ৩টায়। এতে শুধু ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী