ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
যৌন হয়রানির প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীদের মারধর
রাজধানীর নিউমার্কেট সংলগ্ন চাঁদনীচক মার্কেটে এক নারী শিক্ষার্থীকে কুরুচিপূর্ণ মন্তব্য ও যৌন হয়রানির প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থী মারধরের শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ মে) রাত সাড়ে ৯টার দিকে, ‘জেসমিন ফেব্রিকস’ নামের একটি দোকানে। মারধরে গুরুতর আহত হন বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহেদুল ইসলাম ও আয়াজুর রহমান। পরে তাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিক্যাল সেন্টারে চিকিৎসা দেওয়া হয়।
ভুক্তভোগী শাহেদ জানান, তাদের এক সহপাঠী চাঁদনীচক মার্কেটে একটি দোকানে পোশাক দেখার পর না কিনে ফিরে গেলে দোকানদাররা অশালীন ভাষায় মন্তব্য করেন। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে দোকানের প্রায় ৪০ থেকে ৫০ জন কর্মচারী একযোগে তাদের ওপর হামলা চালায়। মারধরের পর শাহেদকে একটি কক্ষে নিয়ে গিয়ে আরও নির্যাতন করা হয় বলেও অভিযোগ করেন তিনি।
এই ঘটনার পরপরই নিউমার্কেট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে জড়ো হয়ে অভিযুক্ত দোকান ভাঙচুর করে। পরে শিক্ষার্থীরা এক হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফ জানান, একজনকে শিক্ষার্থীরা পুলিশের হাতে তুলে দিয়েছে এবং আরও দুইজনকে নিউমার্কেট থানা পুলিশ আটক করেছে। তিনি বলেন, “ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফুটেজ বিশ্লেষণ করে দ্রুতই সব অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?