ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
বিমানবন্দর থেকে নিখোঁজ সৌদি প্রবাসী
ডুয়া ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার মুহাইমিনুল ইসলাম (২৯) নামে এক সৌদি আরব প্রবাসী দেশে ফেরার পথে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিখোঁজ হয়েছেন।
(১৯ ডিসেম্বর) থেকে ওই প্রবাসী নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় উৎকন্ঠায় দিন পার করছেন তার পরিবার। নিখোঁজ প্রবাসী মুহাইমিনুল ইসলাম সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের টাঙ্গার পাড়া এলাকার আকরাম খান ছেলে। তার স্ত্রীসহ একটি কন্যা সন্তান রয়েছে।
নিখোঁজ মুহাইমিনুল ইসলামের পিতা আকরাম খান বলেন,আমার ছেলে বাংলাদেশ একটি ফ্লাইটে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছায়। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া বাড়ির উদ্দেশ্যে আসার কথা ছিল। এর পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
তিনি জানান, আমার ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও তার সন্ধান পাইনি। আমার পরিবার দুশ্চিন্তায় দিন পার করছে।
এ ঘটনায় (২২ ডিসেম্বর) ঢাকা বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। (জিডি নং :১৩০৫) কিন্তু এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
এদিকে তার পরিবারের পক্ষ থেকে তার খোঁজ পেলে 01601565050 নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ