ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
লুটপাটে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলো সরকারি নিয়ন্ত্রণে যাচ্ছে
দুর্বল আর্থিক অবস্থার কারণে ছয়টি বেসরকারি ব্যাংক একীভূত করে সরকারের নিয়ন্ত্রণে আনা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এসব ব্যাংকের আর্থিক অবস্থা পর্যালোচনা শেষে আগামী জুলাইয়ের মধ্যে তাদের সরকারি মালিকানায় নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।
গভর্নর জানান, দীর্ঘদিনের লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের ফলে এসব ব্যাংক ভয়াবহ দুর্বল অবস্থায় পৌঁছেছে। এক সময়ের প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠানগুলোর মধ্যে অনেকেই এখন টিকে থাকার লড়াইয়ে রয়েছে, আর তুলনামূলকভাবে ছোট ব্যাংকগুলোর অবস্থা আরও শোচনীয়।
সরকারি মালিকানায় নেওয়ার পর এসব ব্যাংকে প্রয়োজনীয় মূলধন সংযোজন করা হবে এবং পরবর্তীতে তাদের আর্থিক ভিত্তি শক্তিশালী হলে বিদেশি বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান গভর্নর।
যে ছয়টি ব্যাংক সরকারি নিয়ন্ত্রণে আসছে সেগুলো হলো:
সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল)
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক
গ্লোবাল ইসলামী ব্যাংক
ইউনিয়ন ব্যাংক পিএলসি
এক্সিম ব্যাংক
ন্যাশনাল ব্যাংক লিমিটেড
বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই এসব ব্যাংকের সম্পদ, দায় ও আর্থিক সক্ষমতা বিশ্লেষণ করেছে এবং পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ