ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
জিএমপিতে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) আওতাধীন সব থানায় আগামী রোববার, ৩ আগস্ট থেকে চালু হচ্ছে সব ধরনের অনলাইন জিডি সেবা। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া ও জনসংযোগ) এ এইচ এম শাহাদাত হোসাইন।
শনিবার (২ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি নিশ্চিত তিনি।
এ এইচ এম শাহাদাত হোসাইন জানান, প্রধান উপদেষ্টার নির্দেশনায় পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে অনলাইন জিডি কার্যক্রম সারাদেশে পর্যায়ক্রমে চালু করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি থানায় অনলাইন জিডি সুবিধা চালু হচ্ছে।
পূর্বে অনলাইনে শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করা যেত। এখন থেকে সব ধরনের জিডি অনলাইনে করা যাবে, যা নাগরিকদের সময় ও ভোগান্তি উভয়ই কমাবে।
এই সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে Online GD অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন করতে হবে। একবার রেজিস্ট্রেশন করলেই ভবিষ্যতে পুনরায় রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন বা জিডি সংক্রান্ত যেকোনো সমস্যায় হটলাইন নম্বরে যোগাযোগ করতে পারবেন।
বর্তমানে অনলাইন জিডি সেবা চালু রয়েছে দেশের বিভিন্ন বিভাগ ও মেট্রোপলিটন এলাকায়, যার মধ্যে রয়েছে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- পর্নো তারকা থেকে কলম্বিয়ার সিনেটর দেইসি
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি