ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ঢাবিতে ছাত্রদের অবস্থান কর্মসূচি, সাম্য হত্যার বিচারসহ ৩ দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা ও শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
সোমবার (২৬ মে) বেলা ১২টার দিকে হাকিম চত্বর থেকে একটি মিছিল নিয়ে উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান নেন সংগঠনটির নেতাকর্মীরা।
বক্তারা বলেন, সাম্য হত্যার প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি, যা প্রশাসনের দায়িত্বহীনতার পরিচায়ক। তারা অভিযোগ করেন, এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এবং নিরাপত্তার অভাব আরও প্রকট হয়েছে।
নেতাকর্মীরা উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করে বলেন, সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় তাদের নৈতিক দায় রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও তারা জানান।
প্রসঙ্গত, গত ১৩ মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে আহত হন শাহরিয়ার আলম সাম্য। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সাম্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি