ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ডাকসু ভবনে হচ্ছে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’
ঢাবি প্রতিনিধি: জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই আন্দোলন স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাঁদের ছবি, ঘড়ি, জুতা, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলম, ব্যাগ, পরিচয়পত্র, মানিব্যাগ, মোবাইল সেট, লেখা, ডাইরিসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র এই সংগ্রহশালায় স্থান পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের নাম, ঠিকানা ও বিস্তারিত তথ্যসহ তাঁদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ০৭ জানুয়ারি ২০২৫ তারিখের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অফিসে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?