ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক
বিশ্বব্যাংক বাংলাদেশকে ২৭ কোটি মার্কিন ডলার ঋণ দেবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩,২৮৩ কোটি টাকা (ডলারপ্রতি ১২১ টাকা ৬০ পয়সা হিসাবে)। এ অর্থ 'বাংলাদেশ সাসটেইনেবল ইমার্জেন্সি রিকভারি প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্স প্রকল্প' বা বি-স্ট্রং প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো ২০২৩ সালের আগস্টে দেশে সংঘটিত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট ও বাঁধ পুনর্নির্মাণ, ক্ষতিগ্রস্তদের সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করা।
রোববার রাজধানীর আগারগাঁওয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)-এ বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের মধ্যে এ ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ইআরডির সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে ঢাকা কার্যালয়ের অ্যাক্টিং কান্ট্রি ডিরেক্টর গেইল মার্টিন।
প্রকল্পটি পাঁচটি মন্ত্রণালয় ও সংস্থার অধীনে পরিচালিত হবে:
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পানিসম্পদ মন্ত্রণালয়)
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কৃষি উন্নয়ন করপোরেশন (কৃষি মন্ত্রণালয়)
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়)
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (স্থানীয় সরকার বিভাগ)
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন - এসডিএফ (আর্থিক প্রতিষ্ঠান বিভাগ)
প্রকল্পটি ২০২৫ সালের জুলাই থেকে শুরু হয়ে ২০৩০ সালের ডিসেম্বর পর্যন্ত চলবে।
ঋণটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডিএ) থেকে পাওয়া যাবে যা ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩০ বছরে পরিশোধ করতে হবে। এ ঋণের ওপর বার্ষিক ০.৭৫% সার্ভিস চার্জ এবং ১.২৫% হারে সুদ প্রযোজ্য। উত্তোলন না করা অর্থের ওপর ০.৫০% হারে কমিটমেন্ট ফিও রয়েছে। যদিও সম্প্রতি বিশ্বব্যাংক এ ফি মওকুফ করে আসছে।
বিশ্বব্যাংক স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ৪৩.৫ বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন প্রতিশ্রুতি দিয়েছে। বর্তমানে ৪৭টি প্রকল্পে ১৩.১ বিলিয়ন ডলার অর্থায়ন করছে যা অবকাঠামো, জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত