ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রাথমিকের শিক্ষকরা পূর্ণ দিবস কর্মবিরতিতে
বেতন কাঠামোসহ তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ সোমবার (২৬ মে) থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে গিয়েছেন।
প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ‘ঐক্য পরিষদ’ জানিয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
সংগঠনের নেতা মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ রোববার দুপুরে বলেন, “আমরা ৫ থেকে ১৫ মে পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করেছি। এরপর ১৭ মে থেকে দুই ঘণ্টা এবং ২১ মে থেকে আধাবেলা কর্মবিরতি চলেছে। ঘোষিত কর্মসূচি অনুযায়ী এবার পূর্ণ দিবস কর্মবিরতি শুরু হচ্ছে।”
সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। যদিও অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি এই পদকে ‘এন্ট্রি লেভেল’ হিসেবে ধরে ১২তম গ্রেড দেওয়ার সুপারিশ করেছে। শিক্ষকরা এ সুপারিশে আপত্তি জানিয়ে ১১তম গ্রেড দাবি করছেন।
তাদের তিন দফা দাবি হলো:
পরামর্শক কমিটির সুপারিশ যুক্তিসংগতভাবে সংশোধন করে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।
১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা দূর করা।
প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির সুযোগ নিশ্চিত করা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ৪ লাখ সহকারী শিক্ষক কর্মরত আছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত