ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
আজ ঢাকার বায়ুর মান ‘মাঝারি’, বৈশ্বিক তালিকায় ২৩ নম্বরে
ক্রমবর্ধমান বায়ুদূষণ বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের জন্য এক বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। রাজধানী ঢাকা প্রায়শই বিশ্বের শীর্ষ ১০ দূষিত শহরের তালিকায় অবস্থান করে। তবে আজ সোমবার (২৬ মে) সকাল ৯টা ৫০ মিনিটে প্রকাশিত আইকিউএয়ারের একিউআই সূচক অনুযায়ী, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ২৩তম। এ সময়ে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ৭৯, যা ‘মধ্যম মানের’ বা ‘Moderate’ স্তরে পড়ে।
বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ভারতের দিল্লি (একিউআই ১৫৩), এরপর সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৩৯) ও মিশরের কায়রো (১২৭)।
একিউআই সূচক পাঁচটি মূল দূষক উপাদানের ওপর ভিত্তি করে নির্ধারিত হয়—পিএম১০, পিএম২.৫ (অতিক্ষুদ্র ধূলিকণা), নাইট্রোজেন ডাই অক্সাইড (NO₂), কার্বন মনোক্সাইড (CO), সালফার ডাই অক্সাইড (SO₂) এবং ওজোন (O₃)।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত নানা সমস্যার মুখোমুখি। সাধারণত শীতকালে এ শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ হয়ে পড়ে। তবে বর্ষাকালে কিছুটা উন্নতি ঘটে।
বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের মোট বায়ুদূষণের প্রায় ৩৫ শতাংশই আসে আশপাশের দেশগুলো থেকে যা ‘আন্তঃদেশীয় দূষণ’ হিসেবে পরিচিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, প্রতি বছর বায়ুদূষণের কারণে বিশ্বজুড়ে আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল