ঢাকা, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
পুলিশে বড় রদবদল, একজনকে ওএসডি
বাংলাদেশ পুলিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে ঊর্ধ্বতন ১৯ কর্মকর্তার পদায়ন ও বদলির আদেশ জারি করেছে। পাশাপাশি একজন কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) জননিরাপত্তা বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশে এতে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মুহাম্মদ সাইফুল ইসলাম এবং মো. আবুল কালাম আযাদকে (বর্তমানে এসপিবিএন-১, ঢাকা) বদলি করে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) পদায়ন করা হয়েছে।
একই দিনে অপরে এক প্রজ্ঞাপনে, মিরপুরে অবস্থিত পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি আবু হাসান মুহাম্মদ তারিককে ওএসডি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এছাড়া, আরও ১৭ জন পুলিশ কর্মকর্তার বদলি সংক্রান্ত আদেশও উক্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত রয়েছে।
এদের মধ্যে রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহানকে পুলিশ সদর দপ্তরে, রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার সফিজুল ইসলামকে চট্টগ্রাম রেঞ্জে, সিআইডির অতিরিক্ত ডিআইজি এস এম আশরাফুজ্জামানকে সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জাবেদুর রহমানকে সারদায়, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. আজিজুল ইসলামকে পুলিশ সদরদপ্তরে, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ শরীফ উদ্দিনকে পুলিশ সদরদপ্তর, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহকে নৌপুলিশে, শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. সাইফুল হককে রেলওয়ে পুলিশ এবং পুলিশ সদর দপ্তরে সংযুক্ত পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খানকে ডিএমপির উপপুলিশ কমিশনার (ডিসি) করা হয়েছে।
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- তিন ছাত্রদল নেতাকে ষষ্ঠ গ্রেডে নিয়োগ দিল সরকার
- জাবিতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে কারাদণ্ড
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদনের সময়সূচি প্রকাশ
- আজ প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মাদ্রাসা শিক্ষকদের পদযাত্রা
- শাবিপ্রবির নতুন ভিসি ড. খায়রুল ইসলাম
- ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার করে নিলেন ববি হাজ্জাজ
- দেশে কমলো সোনার দাম, ভরি কত?
- রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প
- আন্তর্জাতিক সম্মেলনে ঢাবি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন
- সোমবার টানা ৯ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- রাজস্ব সংকটে জিপিএইচ ইস্পাত, ৯ মাসে লোকসান ১৩৫ শতাংশ
- ঢাবিতে মাদারীপুর সদর ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা
- শোলাকিয়া থেকে জাতীয় ঈদগাহ কোথায় কখন ঈদের জামাত, জেনে নিন বিস্তারিত
- ৭ কোটি মানুষ চরম সংকটের মুখে রয়েছে: পানিসম্পদ মন্ত্রী
- কয়েক ঘণ্টার মধ্যেই বিশ্ব সুসংবাদ শুনতে পারে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী