ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
রিমান্ডে বৈষম্যবিরোধী নেতা রিয়াদসহ চারজন
চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক রিয়াদসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত।
রিমান্ডে যাওয়া অন্য তিনজন হলেন- সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব এবং মো. ইব্রাহিম হোসেন।
রোববার (২৭ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান শুনানি শেষে এ আদেশ দেন।
সেদিনই আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোখলেছুর রহমান। আসামিপক্ষ জামিন চেয়ে রিমান্ড বাতিলের আবেদন করে তবে রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ রিমান্ড চেয়ে শুনানি করেন।
এর আগে একইদিন গুলশান থানায় মামলাটি করেন সিদ্দিক আবু জাফর। মামলায় মোট ছয়জনকে আসামি করা হয়েছে। তারা হলেন আব্দুর রাজ্জাক রিয়াদ, কাজী গৌরব অপু, সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. ইব্রাহিম হোসেন এবং একজন অপ্রাপ্তবয়স্ক, মো. আমিনুল ইসলাম।
মামলার এজাহারে বলা হয়, ১৭ জুলাই সকাল ১০টার দিকে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের ৮৩ নম্বর রোডের বাসায় গিয়ে রিয়াদ ও গৌরব অপু তাকে ভয়ভীতি দেখিয়ে ৫০ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে আওয়ামী লীগের দোসর বলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে বাদী বাধ্য হয়ে নিজে পাঁচ লাখ এবং ভাইয়ের কাছ থেকে আরও পাঁচ লাখ টাকা এনে তাদের দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, ১৯ জুলাই রাতে রিয়াদ ও অপু বাদীর বাসায় গিয়ে দরজায় ধাক্কাধাক্কি করেন। পরবর্তীতে ২০ জুলাই বিকালে রিয়াদের নেতৃত্বে আসামিরা আবারও বাসার সামনে গিয়ে বাদীকে খুঁজতে থাকেন এবং দাবি করা বাকি ৪০ লাখ টাকা না দিলে পুলিশে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।
ঘটনার খবর পেয়ে গুলশান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ সময় আসামি কাজী গৌরব অপু পালিয়ে যান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত