ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
প্রথমবারের মতো কানে পুরষ্কৃত বাংলাদেশি সিনেমা; যা বললেন শাকিব
প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হলো একটি বাংলাদেশি সিনেমা। শনিবার উৎসবের ৭৮তম আসরের সমাপনী দিনে আদনান আল রাজীব পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ বিশেষ উল্লেখযোগ্য সিনেমা হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই অর্জনের জন্য পরিচালক আদনান আল রাজীব ও ‘আলী’ টিমকে অভিনন্দন জানিয়েছেন দেশের শোবিজ অঙ্গনের অনেক তারকা।
এ তালিকা থেকে বাদ জাননি বাংলাদেশের কিং খান হিসেবে পরিচিত সুপারস্টার শাকিব খান। এ ঘটনাটিকে বাংলাদেশের জন্য ঐতিহাসিক মনে করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দেন এই সুপারস্টার। একটি ফটোকার্ড শেয়ার করে শাকিব খান লেখেন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সাবাশ! আদনান ও টিম ‘আলী’।
শাকিব খানের শুভেচ্ছা বার্তার মন্তব্যে আদনান আল রাজীব লেখেন, “ধন্যবাদ, শাকিব খান, আপনাকে ভালোবাসি।”
এর আগে গত শুক্রবার কানে প্রদর্শিত হয় ‘আলী’ সিনেমা। বিশেষ এ স্বীকৃতির পর ফেসবুকে আদনান আল রাজীব লেখেন, “এটা বাংলাদেশের জন্য। ধন্যবাদ কান চলচ্চিত্র উৎসব।”
সিনেমা ‘আলী’-এর গল্পে তুলে ধরা হয়েছে উপকূলীয় এক শহরের চিত্র। যেখানে নারীদের গান গাওয়ার অধিকার নেই। সেই প্রেক্ষাপটে এক কিশোর স্থানীয় গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে শহরে যাওয়ার স্বপ্ন দেখে। তবে তার গান গাওয়ার পেছনে রয়েছে একটি রহস্য, যা সিনেমার কাহিনিকে আরও গভীরতা দিয়েছে। সিনেমার নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।
উল্লেখ্য, ২০০২ সালে প্রথমবার তারেক মাসুদের 'মাটির ময়না' নির্বাচন হয় কানের প্যারালাল সেকশন ‘ডিরেক্টরস ফোর্টনাইট’-এ।
এরপর ২০২১ সালে আব্দুল্লাহ মোহাম্মদ সাদের ‘রেহানা মরিয়ম নূর’ কানের অফিশিয়াল সেকশন ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়ে ইতিহাস গড়ে। এটিই ছিল প্রথমবারের মতো বাংলাদেশের কোনো চলচ্চিত্রের কানের মূল প্রতিযোগিতা কাঠামোয় প্রবেশ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র