ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
সতর্কবার্তা দিল পুলিশ সদর দপ্তর
ডুয়া ডেস্ক: পুলিশের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমসহ নানা প্ল্যাটফর্মে পুলিশ কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে।
আজ রবিবার (২৫ মে) দুপুরে এক বিবৃতিতে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
এআইজি জানান, ‘সম্প্রতি প্রতারকদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ পাওয়া গেছে। এসব প্রতারক নিজেদের পুলিশ সদস্য হিসেবে পরিচয় দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। কখনো পুলিশ কর্মকর্তার পরিচয়ে ফোন করছে, আবার কখনও সামাজিক মাধ্যমে তাদের ছবি ও নাম ব্যবহার করছে।’
ইনামুল হক বলেন, “সাধারণ মানুষকে অনুরোধ করছি— কেউ যদি পুলিশের পরিচয়ে সন্দেহজনকভাবে কোনো বার্তা বা ফোন পান, তাহলে সেটি যাচাই করে দেখুন। কোনোভাবেই যেন প্রতারকদের ফাঁদে পা না দেন।”
পুলিশের এই এআইজি আরও জানান, “প্রতারকচক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।”
প্রতারণা রোধে জনসচেতনতা সবচেয়ে কার্যকর হাতিয়ার—এমন মন্তব্য করেছেন সহকারী মহাপরিদর্শক ইনামুল হক সাগর।
পুলিশ সদর দপ্তর থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এবং কেউ প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী