ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
এক নামে সর্বোচ্চ ১০টি সিম নেয়া যাবে
ডুয়া ডেস্ক: নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে একজন গ্রাহক নিজের নামে সর্বোচ্চ ১০টি সিম রাখতে পারবেন বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর আগে এই সংখ্যা ছিল ১৫টি।
জাতীয় নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রযুক্তির অপব্যবহার রোধ এবং বর্তমান আর্থ-সামাজিক বাস্তবতা বিবেচনায় এনে বিটিআরসি সম্প্রতি এ সিদ্ধান্ত নেয়। গত ১৯ মে অনুষ্ঠিত কমিশন সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়, যা অনুমোদনের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
এর আগে ২০১৭ সালে একজন ব্যবহারকারী সর্বোচ্চ ১৫টি সিম ব্যবহার করতে পারবেন বলে নীতিমালা করে বিটিআরসি। ২০২২ সালে ওই নির্দেশনায় কিছুটা সংশোধন এনে বলা হয়, এনআইডি ছাড়াও ড্রাইভিং লাইসেন্স, জন্মনিবন্ধন সনদ বা পাসপোর্ট ব্যবহার করে ১৫টি সিম নিবন্ধন করা যাবে।
বিটিআরসির তথ্য মতে, দেশে প্রতিমাসে প্রায় ৫০ লাখ সিম বিক্রি হয়। পর্যালোচনায় দেখা গেছে, এক দিনে কোনো কোনো গ্রাহক একাধিক সিম নিচ্ছেন, যা স্বাভাবিক নয়। এছাড়া, কিছু অসাধু খুচরা বিক্রেতা গ্রাহকের আঙুলের ছাপ সংরক্ষণ করে অতিরিক্ত সিম নিবন্ধন করেন, যা তথ্য নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করছে।
বর্তমানে দেশে চারটি মোবাইল অপারেটর কার্যক্রম চালিয়ে যাচ্ছে—গ্রামীণফোন, রবি, বাংলালিংক এবং টেলিটক। ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে মোবাইল গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ১৮ কোটি ৬২ লাখ ২০ হাজার (১৮৬.২২ মিলিয়ন)।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর