ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি বাতিলের দাবি
ঢাকায় জাতিসংঘের কার্যালয় স্থাপনের অনুমতি বাতিলের দাবি জানিয়েছে ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট। আজ রবিবার (২০ জুলাই) জাতিসংঘকে সমকামিতাকে প্রমোটকারি উল্লেখ করে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক শাহসূফী ইঞ্জিনিয়ার সৈয়দ আবদুল হান্নান আল হাদী।
বিবৃতিতে তিনি বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ হলো ফ্যাসিবাদের বিচার, রাষ্ট্র সংস্কার করে গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করা। এর বাইরে কোনো ধরনের চুক্তি তাদের কাজ নয়। কিন্তু সরকার সংস্কার ও বিচারের কাজের কাজ কোনো কিছুই না করে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপনের অনুমতি দিয়ে দেশে সমকামিতাকে প্রমোট করছে।"
সৈয়দ আবদুল হান্নান আল হাদী বলেন, "বাংলাদেশ একটি স্বাধীন, সার্বভৌম ও মুসলিমপ্রধান দেশ। এ দেশের সংবিধান, সমাজ, সংস্কৃতি ও আইন ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক শালীনতার ভিত্তিতে গঠিত। ইসলাম ও মুসলিম জনমানস সমকামিতাকে একটি জঘন্য অপরাধ ও অগ্রহণযোগ্য বিকৃতি মানসিকতা হিসেবে গণ্য করে। জাতিসংঘের মতো একটি আন্তর্জাতিক সংস্থা কীভাবে এই বাস্তবতা উপেক্ষা করে বাংলাদেশের মতো ধর্মপ্রাণ দেশের জন্য এমন একজন ব্যক্তিকে মনোনীত করতে পারে তা আমাদের বোধগম্য নয়। এই বিকৃত মানসিকতার সম্পন্ন ব্যক্তি কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়?"
জাতিসংঘ মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ অভিযোগ তুলে ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্টের আহ্বায়ক বলেন, "দেশের বৃহত্তর জনগোষ্ঠীর মতামতের প্রতি শ্রদ্ধা রেখে ঢাকা থেকে জাতিসংঘ অফিস স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাহার করা। কেননা বিশ্বের ১৬টি দেশে জাতিসংঘের মানবাধিকার অফিস আছে, অথচ ওই দেশগুলোতেই সবচেয়ে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। কাজেই এরা মানবাধিকার প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে।"
বিবৃতিতে তিনি নারী কমিশনের মতো কোরআন বিদ্বেষী কমিশনকে বাতিলেরও দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা