ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩
ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের বাজার নিয়ন্ত্রণে নতুন সুপারিশ
নিজস্ব প্রতিবেদক: দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্য ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচের বাজার স্থিতিশীল রাখতে নতুন কিছু সুপারিশ করেছে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বাণিজ্যসচিবকে পাঠানো এক চিঠিতে এই সুপারিশগুলো জানানো হয়। সুপারিশ অনুযায়ী, নির্দিষ্ট দামের বেশি হলে এসব পণ্য আমদানির অনুমতি এবং শুল্ক-কর ছাড় দেওয়া হতে পারে।
ট্যারিফ কমিশন সুপারিশ করেছে যে, এক ডজন ডিমের দাম ১৫০ টাকা ছাড়ালেই তা আমদানির অনুমতি দেওয়া হবে। পাশাপাশি আমদানির ক্ষেত্রে শুল্ক-কর ছাড়েরও প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার বাজারে ডজনপ্রতি ডিমের দাম ছিল প্রায় ১৪০ টাকা। কিছুদিন আগে ডিমের দাম ১৫০ টাকা ছাড়িয়ে গিয়েছিল।
পেঁয়াজের দাম কেজিপ্রতি ৯০ টাকা পেরোলে আমদানির অনুমতি এবং শুল্ক-কর ছাড় দেওয়ার সুপারিশ করা হয়েছে। বর্তমানে রাজধানীর বাজারে মানভেদে প্রতি কেজি পেঁয়াজের দাম ৭০ থেকে ৮০ টাকা। ট্যারিফ কমিশন জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে স্থানীয়ভাবে ৪৪ লাখ ৪৮ হাজার ৭০০ টন পেঁয়াজ উৎপাদন হয়েছে এবং আমদানি উন্মুক্ত করায় পেঁয়াজের মূল্য ও সরবরাহ স্থিতিশীল হয়েছে।
কিছুদিন ধরে কাঁচামরিচের দাম বাড়তি। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ট্যারিফ কমিশন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করার সুপারিশ করেছে। এছাড়া, কাঁচামরিচ আমদানির সময় শুল্কায়নযোগ্য মূল্যের পরিবর্তে প্রকৃত বিনিময়মূল্য শুল্কায়নের সুপারিশও করা হয়েছে।
ট্যারিফ কমিশন সবজির বাজার স্থিতিশীল রাখতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলেছে। সংস্থাটি উৎপাদন মূল্য থেকে খুচরা মূল্য পর্যন্ত সরবরাহ শৃঙ্খল তদারকি জোরদার করার উপর গুরুত্বারোপ করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- এসএসসির ফলাফল দেখবেন যেভাবে
- এসএসসিতে ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল
- বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির মরদেহ উদ্ধার