ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মালয়েশিয়ান নারীর শ্লীলতাহানি: বাংলাদেশি যুবক গ্রেপ্তার
ডুয়া ডেস্ক: মালয়েশিয়ায় চলন্ত বাসে এক নারী যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
সম্প্রতি মেলাকা সেন্ট্রালগামী একটি এক্সপ্রেস বাসে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী নারী নিজের মোবাইল ফোনে অভিযুক্তের অশালীন আচরণের ভিডিও ধারণ করেন, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার সৃষ্টি করে।
প্রাপ্ত তথ্যমতে, বাসে ভুক্তভোগী নারীর পাশে বসেছিলেন অভিযুক্ত যুবক। ভিডিওতে দেখা যায়, তিনি ওই নারীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে অনুমতি ছাড়াই হাত দেন। বিষয়টি সঙ্গে সঙ্গে ভিডিও করে রাখেন ওই নারী যাত্রী। বাস গন্তব্যে পৌঁছানোর পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
বাস থেকে নামার সময় ভুক্তভোগী নারীর বাবা অভিযুক্তকে তিরস্কার করেন, যা বাসের অন্যান্য যাত্রীদের নজর কাড়ে। পরে থানায় গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন ওই নারী। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর মালয়েশিয়ায় গণপরিবহনে নারীদের নিরাপত্তা এবং যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ