ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঝড়-বৃষ্টিতে নি-হ-ত ১৩, আ-হ-ত ৯২
ডুয়া ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ধূলিঝড় ও বজ্রবৃষ্টিতে অন্তত ১৩ জন নিহত এবং ৯২ জন আহত হয়েছেন। রোববার (২৪ মে) দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষিতে পাঞ্জাবের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ) নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
পিডিএমএর মহাপরিচালক ইরফান আলী কাতিয়া বিভিন্ন জেলায় ঝড় ও বৃষ্টির পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও উদ্ধারকারী সংস্থাগুলোকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দিয়েছেন।
এক বিবৃতিতে পিডিএমএ জানিয়েছে, সব জরুরি বিভাগ, প্রাদেশিক নিয়ন্ত্রণ কক্ষ এবং জেলা পর্যায়ের জরুরি অপারেশন কেন্দ্রগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।
জনসাধারণকে বৈদ্যুতিক খুঁটি ও ঝুলন্ত তার থেকে দূরে থাকতে বলা হয়েছে। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে অবস্থান, খোলা জায়গা এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় ভ্রমণ না করা এবং গাড়ি ধীরে চালানোর পরামর্শও দেওয়া হয়েছে।
পাঞ্জাবের বিভিন্ন জেলার পাশাপাশি লাহোর, সিয়ালকোট, রাওয়ালপিন্ডি, শেখুপুরা ও ঝেলামেও ধুলিঝড়ের খবর পাওয়া গেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্কতা বজায় রাখতে বলা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল