ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
বিএসএফের হাতে পাকিস্তানি নিহ’ত
ডুয়া ডেস্ক: ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। বিএসএফ দাবি করেছে ওই ব্যক্তি আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে আগাচ্ছিলেন এবং বারবার সতর্ক করার পরও থামেননি।
এক বিবৃতিতে বিএসএফ জানায়, শুক্রবার সন্ধ্যায় গুজরাট রাজ্যের বানাসকাঁঠা জেলায় আন্তর্জাতিক সীমান্তের ওপারে থাকা সীমান্তবেষ্টনীর দিকে একজন ‘সন্দেহজনক ব্যক্তি’ এগিয়ে আসছিলেন।
সীমান্তরক্ষীরা তাকে থামানোর জন্য বার বার চ্যালেঞ্জ জানালেও তিনি এগিয়ে যেতে থাকায় গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তাকে ‘নিষ্ক্রিয়’ করা হয়।
বাহিনীর প্রকাশিত ছবিতে নিহত ব্যক্তির চুলে পাকা ভাব স্পষ্ট দেখা গেছে।
উল্লেখ্য, ২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে পর্যটকদের ওপর হামলার পর দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। নয়াদিল্লি এই হামলাকে সাম্প্রতিক দশকের ‘নাগরিকদের ওপর সবচেয়ে নির্মম’ হামলা হিসেবে অভিহিত করেছে।
ভারত অভিযোগ করেছে, ইসলামপন্থী হামলাকারীদের পাকিস্তান সমর্থন দিয়েছে, তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে। এরপর ভারত পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায়। পাকিস্তানও পাল্টা প্রতিশোধ হিসেবে ভারতে ব্যাপক আক্রমণ চালায়। এরপর হঠাৎ করেই দুই দেশের পক্ষ থেকে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
তবে এখনও দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই বিএসএফের হাতে পাকিস্তানি নিহত হলো।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ