ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজার স্থিতিশীলতা ফেরাতে শক্তিশালী কাঠামো দরকার: ড. দেবপ্রিয়
ডুয়া ডেস্ক: ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত একটি সেমিনারে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেয়ারবাজারকে স্থিতিশীল রাখতে হলে নিয়ন্ত্রক সংস্থা ও কাঠামোকে শক্তিশালী করতেই হবে।
শনিবার (২৪ মে) আয়োজিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন তিনি।
ড. দেবপ্রিয় বলেন, শেয়ারবাজারের ওপর অর্থনীতির প্রভাব কমেছে। বাজারকে কার্যকর করতে হলে পুঁজি সংগ্রহ এবং গতি বাড়াতে হবে। তিনি প্রশ্ন তোলেন, বাজার ব্যবস্থাপনায় সংশ্লিষ্টরা কি তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছেন? তাঁর মতে, সহায়ক প্রতিষ্ঠানগুলো কার্যকর না হলে শেয়ারবাজার নিজে থেকে স্থিতিশীল হতে পারে না।
তিনি জানান, ২০১০-১১ সালে বাজার থেকে ২০ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়, যার মধ্যে প্রায় ১৫ হাজার কোটি টাকা পাচার হয়েছে বিদেশে। সে-সময়ে সঠিকভাবে মামলা হয়নি, বরং উদ্দেশ্যপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়েছিল।
দেবপ্রিয় বলেন, শাস্তি না দিলে লুটপাট বন্ধ হবে না। বারবার রাজনৈতিক প্রভাব ও সিন্ডিকেটের কারণে বহু ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন। অনেক অনিয়মের মাধ্যমে অবাঞ্ছিত প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করা হয়েছে এবং শেয়ারদর কৃত্রিমভাবে বাড়ানো হয়েছে।
তিনি স্পষ্ট করে বলেন, টোটকা ওষুধে শেয়ারবাজারের সমস্যা সমাধান হবে না। বাজারে আস্থা ফিরিয়ে আনতে বাজেটে আলাদা প্যাকেজ দরকার এবং ড. দেবপ্রিয় পাঁচটি পরামর্শ দেন—১. যৌক্তিক ও বাস্তবভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ,২. অপ্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞের ওপর নির্ভরতা কমানো,৩. দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়ানো,৪. অচলাবস্থা কাটিয়ে ওঠা,৫. অংশগ্রহণমূলক নীতিনির্ধারণ প্রক্রিয়া নিশ্চিত করা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)