ঢাকা, রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩
অনশনরতদের সাথে সংহতি জানিয়ে ঢাবি শিক্ষার্থীদের সংহতি সমাবেশ
ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশনরতদের সাথে সংহতি জানিয়ে সংহতি সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।
শনিবার (২৪ মে) দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ও ঢাবি শিক্ষার্থী মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, এবি যোবায়েরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীরা ‘আপোষ না ডাকসু, ডাকসু ডাকস', ‘ডাকসু আমার অধিকার, রুখে দিবে সাধ্য কার’, ‘অবিলম্বে ডাকসু, দিতে হবে দিয়ে দাও’ ইত্যাদি স্লোগান দেন।
গত বুধবার দুপুর থেকে সাম্য হত্যার বিচার, ডাকসুর রোডম্যাপ ও তফসিল ঘোষণা এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে অনশন চালিয়ে যাচ্ছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, ঢাবি শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাহতাব ইসলাম ও স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহবায়ক জামালুদ্দিন মোহাম্মদ খালিদ।
এদের মধ্যে শারীরিক অবস্থার অবনতি ঘটায় গতকাল শুক্রবার রাতে বিন ইয়ামিন মোল্লা ও মাহতাব ইসলামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে আজ দুপুর দুইটায় ডাকসুসহ নানা ইস্যুতে জরুরি আলোচনায় বসেছে ঢাবি প্রশাসন। এই আলোচনার পরেই ডাকসু নিয়ে ঢাবি প্রশাসনের অবস্থান জানা যাবে বলে করছেন শিক্ষার্থীরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- গান-কবিতায় প্রাণবন্ত ডুপডা’র বৈশাখ উৎসব
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু